আগামী ছয় মাস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি পদেই থাকছেন সোনিয়া গান্ধী। সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।
এনডিটিভির খবরে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আপাতত সোনিয়া গান্ধীকে সভাপতি হিসেবে কার্যভার সামলাতে প্রস্তাব করেন। এ সময়ের পর ভোটের মাধ্যমে কংগ্রেসের নতুন সভাপতি বাছাই করা হবে।
অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রীর পদে আর থাকতে চান না, রবিবারই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন সোনিয়া গান্ধী। এ নিয়ে সোমবার দলের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়।
একটি সূত্র জানিয়েছে, এর আগে কংগ্রেসের ২০ জনেরও বেশি প্রবীণ নেতা একটি চিঠি দিয়ে দলের জন্য পূর্ণ সময়ের সভাপতি নিয়োগের দাবি জানান।
ইত্তেফাক/জেডএইচ

