পূজার মণ্ডপ দর্শক শূন্য রাখার নির্দেশ ভারতীয় হাইকোর্টের

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:২৬

ভারতের পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপগুলোকে দর্শক শূন্য রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এ নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার অনলাইনের।

খবরে বলা হয়, করোনা ভাইরাসের মহামারীতে আদৌ পূজার অনুমতি দেওয়া উচিত হবে কি না এমন নির্দেশনা চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। ওই মামলার শুনানিতে ওই রাজ্যের সমস্ত মণ্ডপকে ‘নো এন্ট্রি’ জোন হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: লাদাখ সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে চীন সেনা আটক

এ বিষয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের খবরের কাগজে যে ছবি দেখেছি তা আশঙ্কা তৈরি করেছে। করোনা ঠেকানোর যে গাইডলাইন রয়েছে তাতে সদিচ্ছার অভাব নেই। কিন্তু তা বাস্তবে কোনো প্রয়োগও নেই।

ইত্তেফাক/আরআই