কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫

ফের বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। কড়া নিরাপত্তায় মোড়া একটি বিদেশি সংস্থার অফিসের সামনে ঘটলো ভয়াবহ বিস্ফোরণ৷ এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৯০ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।   

স্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় পূর্ব কাবুলের জালালাবাদ রোডের ওপর এই বিস্ফোরণ ঘটে৷ একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উড়িয়ে দেয় সন্ত্রাসীরা৷ 

ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন দেশটির নিরাপত্তা কর্মী ছিলেন এবং অন্য একজন বেসামরিক লোক।

আরো পড়ুন: সৌদি সফরে খাশোগি হত্যার বিচারে জোর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর 

আহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংখায় কর আ হচ্ছে। তবে এই ঘটনার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। 

ইত্তেফাক/এসআর