কাশ্মিরে বন্দুকযুদ্ধের নাটক সাজানোর কারণে এক ভারতীয় সেনাকর্মকর্তা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
গত জুলাইয়ে তিন শ্রমিককে বন্দুযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের মৃতদেহের ওপর বন্দুক রেখে দিয়ে তা উদ্ধারের কথা জানানো হয়।
কাশ্মিরের পুলিশ জানায়, ক্যাপ্টেন ভুপেন্দ্র সিংয়ের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। বাকি দুইজন তার তথ্যদাতা। -আলজাজিরা

