ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ (এনআইসিডি) এর স্বাস্থ্যকর্মীদের প্রথম ব্যাচকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বুধবার (৩০ডিসেম্বর ) এই কার্যক্রম শুরু করলো সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের সূত্রে জানা যায়,এনআইসিডি’র স্বাস্থ্যকর্মী ছাড়াও এই দিন প্রশাসনিক স্টাফসহ ৩০ জনেরও বেশি লোক টিকা পাচ্ছেন।এনআইসিডি আরো জানায়, ২০২১ সালের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের সকলকে ভ্যাকসিন দেয়া হবে।
আরো পড়ুন: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফ গ্রেপ্তার
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ভ্যাকসিন কোনো রূপালী বুলেট নয় যার কারণে মহামারীটি খুব দ্রুত শেষ হবে, আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তবে আমাদের নিরাপদ পরিস্থিতিতে ফিরিয়ে আনতে ভ্যাকসিন হচ্ছে মূল অস্ত্র।
গত রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, ৭০ কিংবা তার চেয়ে বেশি বয়স্কদের ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হবে।
ইত্তেফাক/এএইচপি
