ইসরাইল সিরিয়ায় বিমান হামলা ও ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এই হামলায় দুই সিরীয়সহ অন্তত ১১ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়ছে।
অবজারভেটরি জানায়, দামেস্কের আশপাশের এলাকায় ইরান ও সিরিয়ার লক্ষ্যবস্তু ও রাজধানীর দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান ঘাঁটির কাছে এ হামলা চালানো হয়।
আরও পড়ুনঃ আমি কাজের সুযোগপ্রত্যাশী, মনোনয়নপ্রত্যাশী নই: অপু বিশ্বাস
ইসরায়েল আগেকার মতো এবার হামলার চালানোর কথা অস্বীকার করেনি। বরং দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা ইরানি রেভ্যুরশনারি গার্ডের একটি এলিট ইউনিট ‘কুদস ফোর্স’ এর বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে।
তবে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে বলেছে, শত্রুপক্ষের বেশিরভাগ ক্ষেপনাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ইত্তেফাক/টিএস

