ইরাকের শীর্ষ শিয়া আলেমের সঙ্গে বৈঠকে পোপ ফ্রান্সিস 

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১০:২৩

ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে বৈঠকে বসছেন পোপ ফ্রান্সিস। শনিবার নাজাফে  এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

শুক্রবার থেকে ইরাক সফর শুরু করলেন পোপ ফ্রান্সিস। তার এই সফর ইরাকের খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 

 করোনা মহামারি শুরু হওইয়ার পর পোপের এটি প্রথম বিদেশ সফর। এই প্রথমবারের মতো পোপ ইরাক সফর করলেন। 

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরাকের সংখ্যালঘু খ্রিস্টানদের ইস্যুতে আলোচনা করবেন পোপ ফ্রান্সিস এবং  আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। ২০০৩ সালের যুক্তরাষ্ট্র  হামলা চালানোর পর থেকে ইরাকে খ্রিস্টানরা হামলার শিকার হয়েছেন। 

 জানা গেছে, এই সফরে ১০ হাজার ইরাকি নিরাপত্তাবাহিনী  পোপের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ইরাকের কয়েকটি শিয়া জঙ্গি দল পোপের এই সফরের বিরোধিতা করেছে বলে জানা গেছে। তারা বলছে, এই সফর ইরাকে পশ্চিমা হস্তক্ষেপ আরও বাড়াবে। 

ইত্তেফাক/এআর