ফ্রান্স ও ইতালির মধ্যকার সীমান্ত এলাকায় আল্পস পর্বতে একটি হেলিকপ্টার ও ছোট বিমানের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা (সিএনএসএএস) এই তথ্য জানায়।
বিবিসির খবরে বলা হয়েছে, আয়োস্তা উপত্যকার লা তুইলে এলাকার রুতোর হিমবাহের ওপরে এই সংঘর্ষটি কখন ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ওই দুর্ঘটনায় আহত দুইজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
খবরে বলা হয়েছে, ওই বিমান ও হেলিকপ্টারের যাত্রী কারা ছিলেন এবং ঠিক কি কারণে এই সংঘর্ষ ঘটলো তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায় নি।
ইত্তেফাক/এসআর

