ভারতে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, সংঘর্ষে নিহত ২ জঙ্গি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:০৬

ভারতে শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবসে সেনা বাহিনীর সামরিক অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহত ওই  ২ জঙ্গি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল বলে জানানো হয়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে শনিবার ভোরে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় দেশটির সেনা। 

সেনাদের উপস্থিতি টের পের গুলি ছোঁড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণে ২জঙ্গি নিহত হয়। এছাড়া সংঘর্ষে ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

আরো পড়ুন: আমেরিকার অবিচারের বিরুদ্ধে আজীবন কথা বলব: ইসলাম গ্রহণকারী নারী

পুলিশ জানায়, জঙ্গিরা শ্রীনগরে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষেছিল। অভিযানে দুইটি একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। 

ভারতে আজকের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরো দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ইত্তেফাক/এসআর