সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের তদন্তে তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশাধিকার চেয়েছে জাতিসংঘের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল।
কমিটির প্রধান এবং জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ অ্যাগনেস কাল্লামার্ড বলেছেন, তারা ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট এবং সৌদি আরবে যেতে চান। এজন্য আবেদন করা হয়েছে। কিন্তু সৌদি আরব কোনো উত্তর দেয়নি। গত বৃহস্পতিবার অ্যাগনেস কাল্লামার্ড বলেছিলেন, তিন সদস্যের আইনগত এবং ফরেনসিক প্যানেল তদন্ত করবে যে, হত্যায় রাষ্ট্র জড়িত কিনা।
আরও পড়ুন: ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহতের সংখ্যা ২৭
গত বছরের ২ অক্টোবর সাংবাদিক খাশোগিকে কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী বলে সিআইএ’র একটি প্রতিবেদনে জানানো হয়েছে। তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করেছে। -আল-জাজিরা
ইত্তেফাক/আরকেজি

