প্রাণী হয়েও নিজের ঘর নিজে পরিষ্কার করছে এক শিপাঞ্জি! ওই শিপাঞ্জির ঘর পরিষ্কার করার এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এমন ঘটনা ঘটেছে চিনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের। সেখানের চিড়িয়াখানায় অন্যদের সঙ্গে রযেছে একটি ১৮ বছরের শিম্পাঞ্জিও।
একদিন ওই শিপাঞ্জিকে দেখা যায়, ঝাড়ু নিয়ে নিজের খাঁচা পরিষ্কর করছে। খাঁচার ভিতরে ছড়িয়ে থাকা শুকনো পাতা ও ডালপালা সুন্দর করে ঝাড়ু দিয়ে এক পাশে জমা করছে সে।
এমন ঘটনার ভিডিও ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ রেকর্ড করে। পরবর্তীতে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনেকে বলেছেন, মানুষের প্রাণীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে পরিষ্কার থাকতে হয়। আবার কেউ বলেছেন, শিপাঞ্জির এমন কাণ্ড দেখে খুব ভাল লেগেছে।
আরো পড়ুন: আট দিনের 'আল্টিমেটাম'কে পাত্তা দিলেন না মাদুরো
শিম্পাঞ্জির এমন আচরণের কথা বলতে গিয়ে চিড়িয়াখানার এক সদস্য ওয়াং জিংজিং বলেন, শিম্পাঞ্জিরা মানুষকে নানা ভাবে অনুকরণ করে। ঝাড়ু দিয়ে যে ভাবে তার খাঁচা পরিষ্কার করা হয় তা সে মন দিয়েই দেখেছে তারই প্রতিফলন।
ইত্তেফাক/এসআর

