মিশর ও ফিলিস্তিনের গাজা সীমান্তের একমাত্র ক্রসিং বা পারাপারের স্থান রাফাহ বন্ধ হচ্ছে সোমবার (২৩ আগস্ট)। মিশরীয় নিরাপত্তা সূত্রের বরাতে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, মিশর কর্তৃপক্ষ এই ক্রসিং বন্ধ হওয়ার খবর জানিয়েছে। তবে বিস্তারিত জানানো হয়নি। এদিকে মিশরের দুটি সূত্রের মতে, নিরাপত্তার কারণে এই ক্রসিং বন্ধ করা হয়েছে।
রাফাহ হচ্ছে গাজা ও মিশরের মধ্যকার একমাত্র ক্রসিং। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে এটা বছরের পর বছর বন্ধ ছিল। পরে গত ফেব্রুয়ারিতে ক্রসিং ফের চালু করে মিশর। বলা হয়েছিল, কায়রোতে শান্তি আলোচনাকে উৎসাহিত করতেই তা করা হয়। মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে ১১ দিনের সংঘর্ষের সময় এবং পরেও মিশর ক্রসিংটি খোলা রেখেছিল।
ইত্তেফাক/এসএ

