আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসকে ব্লাকমেলের সঙ্গে সৌদি আরবের কোন যোগসূত্র নেই। এমনটি জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবের।
সম্প্রতি বেজোস মার্কিন ট্যাবলয়েড সাময়িকী ন্যাশনাল এনকোয়ারারের মালিকের বিরুদ্ধে ‘অন্তরঙ্গ ছবি’ ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেলের অভিযোগ করেছেন। পত্রিকাটির প্যারেন্ট কোম্পানি আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের (এএমআই) সঙ্গে যোগসাজশ রয়েছে সৌদি আরবের এমন অভিযোগের খবরও পাওয়া গেছে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক বেজোস বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে একটি ই-মেইলের কথা উল্লেখ করে জানান, এএমআইয়ের প্রতিনিধির পক্ষ থেকে তাঁকে হুমকি দেয়। বেজোসের প্রেমিকা সাবেক টিভি উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে তাঁর অন্তরঙ্গ ছবি প্রকাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
বেজোস আরো বলেছেন, এএমআই তাঁর কাছ থেকে মিথ্যা বিবৃতি দাবি করে, ন্যাশনাল এনকোয়ারারে তাঁকে ও তাঁর স্ত্রীকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।
এছাড়া ব্লগে বেজোস উল্লেখ করেন, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে খবর ছাপায় বেজায় অখুশি সৌদি।
নিহতের আগে জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন।
তবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আদেল আল-জুবের বেজোসের অভিযোগ অস্বীকার করেছেন।
বার্তা সংস্থা সিবিএসকে দেওয়া এক সাক্ষাত কারে তিনি বলেন, এতে সৌদি আবর কোন ভাবেই জড়িত নেই/। এই ঘটনা সংশ্লিষ্ট দুই পক্ষের বিষয়।
আরো পড়ুন: ভয়াবহ দাবানলে পুড়ছে নিউজিল্যান্ড
বেজোস ও তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি ২৫ বছর সংসারের পর গত মাসে ছাড়াছাড়ির ঘোষণা দেন। তাদের ওই ঘোষণার পরপরই ন্যাশনাল এনকোয়ারার বেজোসের পরকীয়া সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তথ্যসূত্র: এনডিটিভি, রয়টার্স।
ইত্তেফাক/এসআর

