নিউ ইয়র্কের ফেডারেল আদালত মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী জোয়াকুইন এল চ্যাপো গুজম্যানকে দোষী সাব্যস্ত করেছে। মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ১০টি অপরাধের সবকটিতেই দোষী সাব্যস্ত করে ব্রুকলিনের ফেডারেল আদালত।
রয়টার্সের খবরে বলা হয়েছে এসব অপরাধের শাস্তি হিসেবে এল চ্যাপোর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্রায় এগারো সপ্তাহ ধরে এ বিচারকার্য চলছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এল চ্যাপোর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে সংগঠিত মাদক পাচার ও অপরাধ চক্র সিনালোয়ার নেতৃত্ব দেওয়া এবং সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগ আনা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে একাধিক নারী, শিশু ধর্ষণ, যৌন নিগ্রহ ও হত্যার অভিযোগ আনা হয়।
আরো পড়ুন: পাকিস্তানে ‘নিষিদ্ধ’ ভালবাসা দিবস!
তবে চ্যাপো র আইনজীবীরা আদালতে দাবি করেছেন, তার মক্কেলকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, মেক্সিকোর সিনালোয়া প্রদেশের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী ইসমায়েল এল মায়ো জামবাদা গুজম্যানকে ফাঁসিয়েছে।
ইত্তেফাক/এসআর

