লাদেন পুত্রের নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৮:২৯

বিশ্বে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব।

 

গতকাল শুক্রবার সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বরে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

আরো পড়ুন : সুশান্তের সাথে এটি আমার প্রথম লড়াই

এর একদিন আগে ওসামা বিন লাদেনের ছেলের অবস্থান সম্পর্কে কেউ তথ্য দিলে তাকে ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা  করে আমেরিকা। ট্রাম্প প্রশাসন মনে করে ২০১১ সালে বাবাকে আমেরিকা যেভাবে হত্যা করেছিল তার বদলা নিতেই হামজা মার্কিন মূলুকে আঘাত হানতে চায়। এমন কাজ যাতে সে না করতে পারে তার জন্যই এ উদ্যোগ।

 

ইত্তেফাক/ইউবি