বিদেশ সফররত ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়োইদো দেশে ফেরার আগে জনগণকে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। ভেনিজুয়েলায় ফিরলে পুলিশ যাতে তাকে গ্রেফতার করতে না পারে সেজন্য তিনি বিক্ষোভের মাধ্যমে সরকারকে চাপে রাখার কৌশল হাতে নিয়েছেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, শিগগিরই দেশে ফিরছেন তিনি। গুয়াইদো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরি তিনি রাজপথ উত্তাল দেখতে চান।
গত ২৩ জানুয়ারি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে এক সরকার বিরোধী বিক্ষোভে নিজেকে প্রেসিডেন্ট’ ঘোষণা করেন ৩৫ বছর গুয়াইদো।এর পর থেকে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
এরপর ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট গুয়াইদোর বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু গুয়াইদোঅমান্য করে ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফরে গেছেন।
আরো পড়ুন: নারী ও শিশু নির্যাতনকারীরা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবে না
সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিদেশ সফরে যাওয়ার কারণে দেশে ফেরার সঙ্গে সঙ্গে হুয়ান গুয়াইদোকে আটক করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন তিনি। সূত্র: পার্স টুডে।
ইত্তেফাক/এসআর

