শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেটে এক অনন্য নাম। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক এই পাকিস্তানি পেসার। সাকিব-মুসফিকদের ব্যাটিং দেখে মুগ্ধ তিনি।
বাংলাদেশের ব্যাটিং শেষ হতেই টুইটারে নিজের মুগ্ধতা প্রকাশ করে শোয়েব আখতার লিখেছেন, ‘কি নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।’
আরও পড়ুন: ঝুঁকিতে বিশ্বের ১০ লাখ কম্পিউটার
রবিবার ওভালে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। বিশ্বকাপ তো বটেই ওয়ানডে ইতিহাসেই এটি টাইগারদের সবচেয়ে বড় পুঁজি। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩২২ রানের; যা ২০১৫ সালে ২ উইকেটে স্কটল্যান্ডের বিপক্ষে ছিল।
একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৮৮ রান করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১১ সালে ভারতের বিপক্ষে টাইগাররা করেছিল ২৮৩ রান।
ইত্তেফাক/বিএএফ
