কাবুলে শিয়া বিয়েতে আত্মঘাতি হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৮:৫৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হতাততের ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। বিবিসি জানিয়েছে, ২০জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে লাশও আছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানায়, একটি বিয়ের অনুষ্ঠানের সময় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা লাশও দেখেছিলেন।

শিয়া মুসলিম জনবহুল এলাকায় স্থানীয় সময় রাত ১১টার দিকে বিস্ফোরণটি ঘটে।

কোনও গোষ্ঠীই বলেনি যে তারা হামলা চালানোর দ্বায়িত্ব নিয়েছে।  ধারণা করা হচ্ছে তালেবানের এক নেতার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ।

আরও পড়ুনঃ ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে হত্যা করে সৎভাই

তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ সহ সুন্নি মুসলিম জঙ্গিরা আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা সংখ্যালঘুদের বারবার টার্গেট করেছে।

ইত্তেফাক/টিএস