অধিবেশনে পর্ন দেখা বিধায়ককে উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ!

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৫০

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তিনজনকে নিয়োগের ঘোষণা দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তারা হলেন- লক্ষণ সাভাদি, গোবিন্দ কার্জল ও অশ্বথ নারায়ন। এর মধ্যে সাভাদি বিধান সভার অধিবেশন চলাকালে পর্ন ভিডিও দেখে সমালোচিত হয়েছিলেন। তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হচ্ছে। 

কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকারের পতন হওয়ার পর ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি কিছুদিন আগেই সরকার গঠন করেন। বিজেপির মন্ত্রিসভায় এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দলটির অন্য নেতারা। ওই রাজ্যে দলটির বিধায়ক রেনুকাচরণ বলেছেন, তাকে নিয়োগ দেয়ার কি প্রয়োজনীয়তা বা তাড়াহুড়া ছিল সেটা জানি না। এমনকি সে নির্বাচনেও হেরেছে। 

আরও পড়ুন : মানবতাবিরোধী অপরাধ: পুঠিয়ার সামাদের মৃত্যুদণ্ড

সাভাদি গত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী মাহেশ কুমাত্তালির কাছে হেরেছেন। তবে কংগ্রেস ও জনতা দলের পদ হারানো কয়েকজন বিধায়কের সঙ্গে মাহেশও আছেন। সেই সুযোগে সাভাদি ফের ফিরেছেন বিধানসভায়।   

উল্লেখ্য, ২০১২ সালে অ্যাসেম্বলিতেই পর্নোগ্রাফি ভিডিও দেখে বিজেপির মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছিল। তবে পরবর্তীতে ব্যাখ্যায় তিনি জানান, নাইট ক্লাবের ‘রেভ পার্টি’ সম্পর্কে ধারণা নিতেই তিনি ভিডিওটি দেখছিলেন। আর সেসময় অধিবেশনে মঙ্গোলুরুতে এক এ ধরনের একটি পার্টি স্ক্যান্ডাল সম্পর্কে আলোচনা চলছিল।  

ইত্তেফাক/কেআই