ইতালির একটি নাইটক্লাবে র্যাপ মিউজিক কনসার্ট চলার সময় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার মধ্য রাতে ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর অ্যানকোনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি।
জানা গেছে, কনসার্টে পেপার স্প্রে নিক্ষেপ করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক ছোটাছুটির সময় পদদলিত হয়ে অনেকে হতাহত হন।
স্থানীয় ‘লানতারনা অ্যাজুররা’ ক্লাব কনসার্টটির আয়োজন করে। র্যাপার ফেরা ইবাস্তার গান শুনতে সেখানে হাজির হয়েছিলেন হাজার খানেক মানুষ।
আরও পড়ুনঃ মাদাম তুসো জাদুঘরের আদলে সেলিব্রেটি গ্যালারি ঢাকায়
আহতদেরকে সেনিগালিয়া ও অ্যানকোনার হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। অনেকের শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।
গত বছরের জুনে ইতালির তুরিনে অপর এক পদদলনের ঘটনায় ১৫০০ মানুষ আহত হয়। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরাসরি দেখানো হচ্ছিলো।
ইত্তেফাক/টিএস

