একটি বিমানে করে যাওয়ার সময় স্ত্রী ঘুমচ্ছিলেন। তাই নিজের সিটটাও ছেড়ে দিয়ে ৬ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন স্বামী। উত্তর আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে এ ঘটনাটি ঘটেছে। কোর্টনি লিও জনসন নামে এক ব্যক্তি মাইক্রোব্লগিং ওয়েবসাইটে ওই দম্পতির ছবি পোস্ট করার পরেই ভাইরাল হয়েছে।
অজ্ঞাত পরিচয়ের ওই দম্পতির ছবি পোস্ট করে কোর্টনি লিও জনসন লিখেছেন, ‘স্ত্রী যাতে নিশ্চিন্ত ঘুমোতে পারেন তাই ওই ব্যক্তি টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। এটাই হল সত্যিকারের ভালবাসা।’ আর তার এই ভিডিওটি পোস্ট করার পরেই দুভাগ হয়ে গিয়েছে নেটিজেনদের দুনিয়া। কেউ কেউ জনসনের ‘ভালবাসা’ শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি তুলেছেন। তাঁদের মতে, নিজের ঘুমের জন্য স্বামীকে ৬ ঘণ্টা দাঁড় করিয়ে রাখা ভালবাসা নয় স্বার্থপরতার উদাহরণ।
আরো পড়ুন: নায়কের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের দৃশ্য দেখে কেঁদেছিলেন নিক
কেউ উল্লেখ করেছেন, ওই মহিলাটি স্বামীকে সিটে বসিয়ে তার কোলে মাথা রেখে আরামেই ঘুমোতে পারতেন। তাহলে দু’জনেরই সুবিধা হত। কিন্তু, তা না করে শুধু নিজের স্বার্থ দেখেছেন ওই মহিলা। তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে অনেকেই।
আবার নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন ছবিটির সত্যতা নিয়ে। তাদের কথায়, চলন্ত বিমানে অতক্ষণ দাঁড়িয়ে থাকা কী সম্ভব? বিমান সংস্থার কর্মীরা কি এটা করতে দেবেন?
ইত্তেফাক/বিএএফ
