সৌদি আরবে নির্বাসিত আফ্রিকার দেশ তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ও সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সৌদিতে নির্বাসিত হওয়ার আগে তিনি ২৩ বছর তিউনিসিয়া শাসন করেন।
আলীর আইনজীবী মুনির বেন সালহা বলেছেন, সৌদি আরবে অসুস্থ হয়ে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বেন আলী। তিউনিসিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীও বেন আলীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বেন আলী ১৯৮৭ সালের ৭ নভেম্বর সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তার স্বৈরশাসনের বিরুদ্ধে ২০১১ সালে ব্যাপক গণ-অভ্যুত্থান শুরু হয়। স্বৈরশাসনে অতিষ্ঠ সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক আন্দোলনের মুখে ওই বছর সৌদি আরবে পালিয়ে যান তিনি।
আরো পড়ুন: ইসরায়েলের হামলায় ইরানিপন্থী ১৭ বিদ্রোহী নিহত
তিউনিশিয়ায় শুরু হওয়া এই বিপ্লব পরবর্তীতে ‘আরব বসন্ত’ নামে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়।
বেন আলীর পতনের পর মিসরের হোসনি মোবারক, লিবিয়ার মোয়াম্মার আল গাদ্দাফির মতো নেতারা ক্ষমতা ছাড়তে বাধ্য হন।-বিবিসি
ইত্তেফাক/এমআর

