ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের ইয়ামুনা নদীতে নৌকা ডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো পাঁচজন। মঙ্গলবার দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর সিনহুয়ার।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, নৌকাডুবির ঘটনায় পানি থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণের এলাহাবাদ জেলায় কিদগঞ্জে সোমবার সন্ধ্যায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যায় ১৪ জনকে বহন করা একটি নৌকা এখানে ইয়ামুনা নদীতে ডুবে যায়। এ মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এতে আরো পাঁচজন নিখোঁজ রয়েছে।’
নিহতদের ৩ জনই নারী ছিলেন। নিখোঁজদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
দেশটির পুলিশ আরো জানায়, গত রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হলেও আজ সকালে নিখোঁজদের সন্ধানে আবারো অভিযান শুরু করা হয়েছে।
ইত্তেফাক/ এসআর

