ব্রাজিলে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জায় এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়ছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর সিএনএনের।
সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার ব্রাজিলের ক্যাম্পিনাস শহরে ভয়াবহ এ ঘটনা ঘটে। অজ্ঞাত এক বন্দুকধারী খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জায় প্রবেশ করে প্রার্থনারত ব্যক্তিদের ওপর গুলি চালায়। এতে ৪ জনের মৃত্যু হয়। এরপর ওই হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করে।
পুলিশের পক্ষ থেকে ৫ জন নিহত হওয়ার কথা বললেও পরবর্তীতে ৪ জন নিহতের খবর নিশ্চিত করে।
আরো পড়ুন: ফান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, ওই হামলাকারী স্থানীয় সময় দুপুর ১.২৫ মিনিটে ওই গির্জায় প্রবেশ করে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ওই হামলাকারী হামলা চালানোর পর নিহত ও আহত সবার জন্য প্রার্থনা করতে বলে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়।
ইত্তেফাক/এসআর

