ময়মনসিংহে গুদামে আগুন লেগে কর্মচারীর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১০:৩৪

ময়মনসিংহে বিয়ে সাজানো মালের গুদামে আগুন লেগে দোকান কর্মচারী সুমন দাস নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে এই আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, সকাল ৭টার দিকে নগরীর আমপট্রি আশুতোষ পালের বিয়ে সাজানো মালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। গুদামে ঘুমিয়ে থাকা সুমন দাস দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

আরও পড়ুন: আবরার হত্যা মামলায় সেতু নামে আরেক শিক্ষার্থী গ্রেফতার

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

ইত্তেফাক/এমআরএম