বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০১:২৭

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই জন কে আটক করেছে পুলিশ। শনিবার বিশ্ববিদ্যায়ের  'ডি' ও 'ই' ইউনিটের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, সকাল সাড়ে দশটায় 'ডি' ইউনিটে মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের হয়ে পরীক্ষা দিতে আসে মো. শফিকুল ইসলাম এবং বিকেলে 'ই' ইউনিটের পরীক্ষায় মোহতাছিমুল হকের পরীক্ষা দিতে আসে মোকসেদুল হাসান। পরীক্ষার হলে তাদেরকে সনাক্ত করার পর দুই জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: অধ্যক্ষকে পুকুরে ফেলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

শফিকুল ২০ হাজার টাকা ও মোকসেদুল ৫০ হাজার টাকা চুক্তিতে বদলি পরীক্ষা দিতে আসে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা স্বীকার করেছে।  

জানা যায়, মূল পরীক্ষার্থী নাসিমের বাড়ি বগুড়ার শেরপুরে ও তার বদলি পরীক্ষার্থী শফিকুলের বাড়ি শরিয়তপুর। অন্যদিকে মোহতাছিমুল ও তার বদলি পরীক্ষার্থী মোকসেদুলের বাড়ি রংপুর।

ইত্তেফাক/এসইউ