গুরুদাসপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৩:৪২

ফেন্সিডিলসহ সেলিম হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১ টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়- রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মাদক ব্যবসায়ী সেলিম হোসেন ৩২ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত দেড়টার দিকে টোলপ্লাজায় ওই বাসটিতে তল্লাশি চালান। এসময়  সেলিমের কাছে ৩২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম হোসেনকে রবিবার দুপুরে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম