ডেল্টা স্পিনার্সের পর্ষদ সভায় দুই জন পরিচালক নিয়োগ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৪

ডেল্টা স্পিনার্স লিমিটেডের পর্ষদ সভায় সোমবার দুই জন পরিচালককে নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের মধ্যে এক জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং অন্য জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) কর্তৃক মনোনীত ডাইরেক্টর।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল কাদির ভূঁইয়া ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। এর আগে এ পদে ছিলেন মো. সামসুল হক। তিনি নির্ধারিত দুই মেয়াদে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দিকে বিডিবিএল তাদের মহাব্যবস্থাপক মো. আবদুল বাকিকে মনোনয়ন প্রদান করায় কোম্পানির পর্ষদ তাকে ডিরেক্টর হিসেবে মনোনয়ন করেছেন। নতুন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যোগদান করার পরিপ্রেক্ষিতে কোম্পানির অডিট কমিটি এবং নোমিনেশন ও রেমুনারেশন কমিটিও পুনর্গঠন করা হয়েছে। প্রফেসর ড. আবদুল কাদির ভূঁইয়া দুটি কমিটিতেই চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।—প্রেস বিজ্ঞপ্তি