পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরি ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছেন, চুরির ব্যাপারটি রহস্যজনক।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে হাসপাতালের গেট ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের রুমের তালা খুলে কে বা কারা মেশিনটি চুরি করেছে। শনিবার সকালে হাসপাতালের নাইটগার্ড বিষয়টি জানতে পারে। পরে পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চুরির ব্যাপারটি রহস্যজনক।
আরও পড়ুন: রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারায় কৃষক
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম বলেন, নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এসি

