ভিয়েতনামে যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ সকালে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করে। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ভিয়েতনামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীগণ এবং স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: মঠবাড়িয়ায় ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল সবুজ পতাকার শোভাযাত্রা
দুপুরে স্থানীয় প্যান প্যাসিফিক হ্যানয় হোটেলে বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে এক বিশেষ অনুষ্ঠান ও মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশীগণ, ভিয়েতনামের ডিপ্লোম্যাটিক কোরের ডীন (ভেনিজুয়েলার রাষ্ট্রদূত), ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ-পদস্থ কর্মকর্তা, ভিয়েতনামের একমাত্র ইংরেজি দৈনিক ভিয়েতনাম নিউজের প্রতিনিধি, ভিয়েতনাম টিভি চ্যানেলের প্রতিনিধি ও অন্যান্য মিডিয়া, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে রাষ্ট্রদূত আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবার সহকারে মধ্যহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
ইত্তেফাক/বিএএফ
