গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। তার নাম জামাল উদ্দিন (৩৫)। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের নিচামা বিলে হাঁস খুঁজতে গিয়ে তিনি পুকুরপাড়ে বিদুৎস্পৃষ্ট হন।

নিহত জামাল নহাটা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তার দুইটি ছেলে ও একটি মেয়ে,  স্ত্রী সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন: বাঘায় লোকালয়ে হনুমান, আতংকে এলাকাবাসী

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইত্তেফাক/নূহু