কাশ্মির ইস্যুতে ইমরান খানের হুঁশিয়ারি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩

কাশ্মির ইস্যুতে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি কাশ্মীর ইস্যুতে গণভোট চাওয়ার হুঁশিয়ারি দেন। 

জম্মু-কাশ্মিরের পুলওয়ামাতে সেনা-জঙ্গি সংঘর্ষে ৭ জন বেসামরিক লোকের মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাক প্রধানমন্ত্রীর এই  হুঁশিয়ারি বলে জানানো হয়েছে।   

কাশ্মিরের ওই ঘটনায় পাকিস্তানের সরকারের ছবি সহ লেখা হয়েছে, সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সেনা-জঙ্গি যে সংঘর্ষ হয়৷ এতে মৃত্যু হয়েছে সাত বেসামরিক লোকের৷   

এতে ইমরান খানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের দ্বারা নিরীহ কাশ্মিরিদের হত্যার আমি কঠোর সমালোচনা করছি৷ হিংসা ছড়িয়ে নয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব৷ 

আরো পড়ুন: চীনে সংস্কার বিপ্লবের ৪০তম বার্ষিকী 

এতে আরো বলা হয়েছে, ভারতের তরফে করা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমরা রাষ্ট্রসংঘের কাছে নিয়ে যাবো৷ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের তরফে দেওয়া কাশ্মীর গণভোটের প্রতিশ্রুতি পূরণের দাবি করব৷

ভারতকে এক ধরণের চাপে ফেলতে কাশ্মিরে গনভোটের কথা বলছেন ইমরান খান। তবে এনিয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।    

ইত্তেফাক/এসআর