ঢাকার কেরানীগঞ্জে প্রাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিক মারা গেছেন। রবিবার ভোরে তারা মারা যান। মৃত শ্রমিকরা হলেন, মোস্তাকিন (২২), দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার আব্দুর রাজ্জাক (৪৫) ও আবু সাঈদ (২০)। এনিয়ে কারখানায় অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ী ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রবিবার ভোররাতে মোস্তাকিন ও রাজ্জাক শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। এছাড়া সাড়ে ১২টার দিকে আবু সাঈদ মারা যান । এখনও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরো পড়ুন: আতঙ্কের নাম ভুয়া ওয়ারেন্ট
এনিয়ে কারখানায় অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। অন্যদিকে গত শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইত্তেফাক/এমআরএম
