সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালক নিয়োগ দিবেন রাণী এলিজাবেথ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:৫০

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ। সবাই কোন কোনভাবে এর সঙ্গে জড়িত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্রিটিশ রাজ পরিবারও এগিয়ে যাচ্ছে। তাই রাণী এলিজাবেথ ব্রিটিশ রাজপরিবারের জন্য সোশ্যাল মিডিয়া ডিরেক্টর (সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালক) নিয়োগ দিবেন। এরজন্য প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।

রাজপরিবারের পক্ষ থেকে লিংকডইনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিটিশ রাজ পরিবারের সোশ্যাল মিডিয়া ডিরেক্টর হিসেবে ডিজিটাল ও এডিটোরিয়াল ক্ষেত্রে কাজ করতে হবে। এতে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টদের একটি দলের নেতৃত্বে দিতে হবে এই পদধারীকে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বছরে ৪৫ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড (প্রায় সাড়ে ৫৬ লাখ টাকা) বেতন পাবেন। সপ্তাহে পাঁচদিন (সোম থেকে শুক্র) কাজ করতে হবে। সবমিলিয়ে মোট ৩৭.৬ ঘণ্টা। ডিরেক্টরের অফিস হবে ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে। আগ্রহীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। পরবর্তীতে বাছাই করা প্রার্থীদের আগামী জানুয়ারিতেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

জানা যায়, ফেসবুকে ৫০ লাখ, ইনস্টাগ্রামে ৬৯ লাখ ও টুইটারে ৪১ লাখ ফলোয়ার রয়েছে ব্রিটিশ রাজপরিবারের।

ইত্তেফাক/আরকেজি

.