হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার দৈনিক ইত্তেফাক সাংবাদিক আব্দুল বাতেন (৫০)। সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ময়মনসিংহ সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিবাহিত জীবনে আব্দুল বাতেন ছিলেন ৩ সন্তানের জনক। তিনি স্ত্রী সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর ও শেরপুর জেলার দৈনিক ইত্তেফাক সাংবাদিক ইউনিটের সভাপতি সুশীল মালাকার, নির্বাহী সভাপতি এসএম আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম. শাহীন আল আমীন, স্থানীয় সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজ।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীবরদী উপজেলার মুথরাধি আম কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/জেডএইচডি
