ঢাকা বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-
ফরিদপুর:
দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষপূর্তী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় ফরিদপুরে। সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক অতুল সরকারসহ অতিথিবৃন্দ। পরে ক্লাব চত্বরে এক আলোচনা সভার অয়োজন করা হয়।
জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাংবাদিক ও প্রাবন্ধিক মফিজ ইমাম মিলন, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নির্মূলেন্দু চক্রবর্তী শংকর, বাংলাদেশ বেতারের শফিকুল ইসলাম মনি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সংবাদপত্র জগতে ও মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
আড়াইহাজার:

আড়াইহাজারে দৈনিক ইত্তেফকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার সকাল ১১টায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভা কক্ষে ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপÑপরিচালক মোঃ আব্দুল কাদির, আড়াইহাজার হটিকালচারের ইনচার্জ মোঃ নাসিরউদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন, গোপালদী পৌরসভার প্যানেল মেয়র আলী আজগর, অধ্যাপক মোজাম্মেল হক, আনোয়ার হোসেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার লাল মিয়া, প্রথম আলোর সাংবাদিক গোলাম রাব্বানী শ্যামল, দৈনিক সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান, যায়যায়দিনের রফিকুল ইসলাম রানা, আমাদের সময়ের শাহজাহান সিরাজ, দৈনিক জনতার হাবিবুর রহমান, দৈনিক ইনকিলাবের আলÑ আমিন ভূঁইয়া, শিক্ষক নেতা রাসেল মিয়া, কবি ও সাহিত্যিক মোশারফ মাতুব্বর, জুয়েল রানা, আমাদের আড়াইহাজারের চীফ ফটো গ্রাফার কামরুল ইসলাম, ছাইদুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন বকুল প্রমুখ।
আরও পড়ুন: ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: বরিশাল বিভাগ
সভায় ইত্তেফাকে প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ও ইত্তেফাকের সাবেক আড়াইহাজার সংবাদদাতা কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের মিাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ঘাটাইল (টাঙ্গাইল)
বহুল প্রকাশিত দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ বছরে পর্দাপণ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা হয়েছে। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল সংবাদদাতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন, সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, মোঃ আতিকুর রহমান, মো. মাসুম মিয়া, বিষ্ণু প্রিয় দীপ , মনোয়ার হোসেন সোহেল, রেজাউল করিম খান রাজ, মো. খায়রুল ইসলাম প্রমুখ।
গোপালগঞ্জ:

গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার শহরের শেখ মণি অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, মোজাম্মেল হোসেন মুন্না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আলমামুন বিন সালেহ, ক্রীড়া সংগঠক মারুফ হাসান, নাট্য ব্যক্তিত্ব শেখ আব্দুর সবুর, দৈনিক ইত্তেফাকের কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাস, টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিএম গোলাম কাদের, বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. রায়হানুল ইসলাম সৈকত, গণমাধ্যম কর্মী, রাজনীতিবীদ, ব্যাবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক-সাংগঠনিক নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর অনুষ্ঠানে আগত সবাইকে কেক, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭তম বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। মির্জাপুর উপজেলা সংবাদাদতা মীর আনোয়ার হোসেন টুটুলের সার্বিক সহযোগিতায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সুচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, সমবায় অফিসার মিসেস আমিনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস মিনু পারভীন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মো. শহীদুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী:

দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কাটেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
দৈনিক সংবাদের প্রতিনিধি এম.দেলোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমান, ডিবিসি টিভির দেবাশীষ বিশ্বাস, দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, প্রতিদিনের সংবাদের খন্দকার রবিউল ইসলাম, আমাদের সময়ের মো. রফিকুল ইসলাম, আমাদের নতুন সময়ের সৈকত শতদল, চঞ্চল সরদার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মানিগকগঞ্জ

মানিকগঞ্জে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভাণ্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুল কালাম, নিউজ টুয়েন্টিফোর এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, মানিকগঞ্জের খবরের সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, ইত্তেফাকের সাটুরিয়া প্রতিনিধি নজরুল ইসলাম, ঘিওর প্রতিনিধি শফি আলম, দৌলতপুর প্রতিনিধি সালমান রহমান, করতোয়ার জেলা প্রতিনিধি নেহায়েত হাসান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন। সভা শেষে জেলা প্রসাশনের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গোপালপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাক সংবাদ সংবাদদাতা এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

প্রধান অতিথি ছিলেন মেয়র রকিবুল হক ছানা। বক্তব্য রাখেন ওসি মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. কাইয়ুম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াসউদ্দীন, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত। পরে কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মানিকগঞ্জ
মানিকগঞ্জে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এ সময় আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুল কালাম, নিউজ টুয়েন্টিফোর এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, মানিকগঞ্জের খবরের সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, ইত্তেফাকের সাটুরিয়া প্রতিনিধি নজরুল ইসলাম, ঘিওর প্রতিনিধি শফি আলম, দৌলতপুর প্রতিনিধি সালমান রহমান, করতোয়ার জেলা প্রতিনিধি নেহায়েত হাসান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন। সভা শেষে জেলা প্রসাশনের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
বাসাইল (টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইলে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাসাইল প্রেসক্লাবে কেক কেটে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক ইত্তেফাকের বাসাইল সংবাদদাতা ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, সাব-রেজিস্টার শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, রুপালী ব্যাংক বাসাইল শাখার ব্যাবস্থাপক শরিফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়সহ বাসাইল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শিবপুর (নরসিংদী)

নরসিংদীর শিবপুরে দৈনিক ইত্তেফাকের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার শিবপুর অনলাইন প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও শিবপুর উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান, পাচকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর অধ্যক্ষ আলমগীর হোসেন, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাশিদা বেগম, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ রিটন মিয়া, শিবপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মানিক, স্থানীয় নরসিংদী সময় পত্রিকার সাংবাদিক আজমল হোসেন ভূঁইয়াসহ শিক্ষক সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
শিবচর (মাদারীপুর)

মাদারীপুর ও শিবচর প্রতিনিধির যৌথ উদ্যেগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিকেলে শহরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর প্রতিনিধি ও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও শিবচর উপজেলা প্রতিনিধি প্রণব কুমার সাহার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
.jpg)
মঙ্গলবার বিকালে বাংলাদেশ হোসিয়ারি ক্লাব মিলনায়তনে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ, হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে সকালে শহরে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে বার্নাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, দৈনিক মানবকন্ঠের বন্দর প্রতিনিধি, দৈনিক ডান্ডিবার্তা বার্তা সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জের খবর ডট কমের সম্পাদক আব্দুর রহিম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম, ডান্ডিবার্তার স্টাফ রিপোর্টার আবুল হোসেন, রাশেদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, মেহেদী হাসান সজিব, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: সেলিম হোসেন, মুক্ত আওয়াজের সম্পাদক এনামুল হক প্রিন্স, ব্যবসায়ী খবির আহমেদ ও রাজিব উদ্দিন হৃদয় প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দৈনিক ইত্তেফাকের উত্তর উত্তর সম্বৃদ্ধি কামনা করেন।
শিবালয় (মানিকগঞ্জ)
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
দৈনক ইত্তেফাকের ৬৭ বছর পদার্পন উপলক্ষে মঙ্গবার শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ইউনুস আলী, মোঃ সাদেকুর রহমান, মোঃ সুমন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় ওস্তাদ দুলাল কুমার দাস, সিনিয়র শিক্ষক বায়েজিদ খান পলাশ, নুরুল হক, আলী আহম্মদ, কৃষ্ণ গোপাল, মাষ্টার রাব্বি হক প্রমুখ সংগীত পরিবেশন করেন।
মির্জাপুর (টাঙ্গাইল)
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মির্জাপুর উপজেলা সংবাদাদতা মীর আনোয়ার হোসেন টুটুলের সার্বিক সহযোগিতায় দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার, মির্জাপুর থানার ওসি(তদন্ত) মো. মোশারফ হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, সমবায় অফিসার মিসেস আমিনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস মিনু পারভীন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মো. শহীদুল ইসলাম ও প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মর্তা প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মোঃ মোসলেম উদ্দিন।

প্রতিষ্ঠা বার্ষিকী সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ ইমরান, যুগ্ম সম্পাদক এস এম আমীর হোসেন, অর্থ সম্পাদক এ কে এম নেজাম উদ্দিন শাহীন, কার্য নির্বাহী সদস্য শামীম রহমান, সাংবাদিক আব্দুল হক, কাজী গাউছুল হায়দার, রাশেদুল কবির অনু, রবিউল ইসলাম বাবু, এড্যাভোকেট ফজলুর রহমান লিটন প্রমুখ। সভায় ইত্তেফাকে প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্য মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি
দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকরা কেক কেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, নরসিংদী সরকারী কলেজের সাবেক দুই অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা,নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের শীতের পিঠা পুলিতে আপ্যায়িত করা হয়।
ইত্তেফাক/নূহু/এসি
