ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাকলী আক্তার (৩৫) নামে এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। ওই ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: ঢাকা উত্তরে জাপার মনোনয়ন পেলেন কামরুল
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, কাকলী ইয়াবা ট্যাবলেট নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা- সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় অটোরিকশাসহ তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮৯৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
