দোয়ারাবাজারে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিক নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

দোয়ারাবাজার উপজেলার পাইকপাড়া এলাকায় সুপারি পারতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম মো. আবুল হাশেম। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এসআই মনজুরুল হক বলেন, লাশ উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।