নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় তালহা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সে সদর পৌরসভার বাঘানগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
তালহার বাবা মিজানুর রহমান জানান, সকালে তালহা তার নানা আঃ হকের বাড়ি উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বেড়াতে যায়। বিকালে সে বাড়ি ফিরছিল। পথে জাঙ্গালিয়া স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আরিফুল হক জানান, তালহাকে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চরভদ্রাসনে ‘বলাৎকারের’ শিকার ছাত্রের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
ইত্তেফাক/নূহু

