সাটুরিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি গ্রামে ট্রাক চাপায় মোঃ রুবেল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার সাইপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় রুবেল হোসেন ফুকুরহাটি মাদ্রাসার কাছে ট্রাক চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসাপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখি: পরিকল্পনামন্ত্রী

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মতিয়ার রহমান মিঞা বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। রুবেল হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা  হয়েছে। থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু