রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৫

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষক সিরাজুল হকের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুরে ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজল কুমার নন্দী।

আরও পড়ুন: যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখি: পরিকল্পনামন্ত্রী

তিনি বলেন, নিহত সিরাজুল কক মোটরসাইকেল নিয়ে রাজশাহীগামী একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় ওই ট্রাকের ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে যান। তারপর ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/নূহু