জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর চাচা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরীর বাবা মরহুম সিরাজুল হক চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়ি শিবচরে দত্তপাড়ায় বাদ যোহর কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে তার বাড়িতে সকাল থেকে জনতার ঢল নামে।
মরহুম সিরাজুল হক চৌধুরী ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্তেকাল করেন। তিনি দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন: যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখি: পরিকল্পনামন্ত্রী
দোয়া মাহফিলে মরহুমের বড় ছেলে মুনির চৌধুরীসহ তার পরিবারবর্গ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ মোল্লা, পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খানসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
