মাগুরায় দুই জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:১২

মাগুরা জেলার  মহম্মদপুরে জেএসসি পরীক্ষায় ফল আশানারুপ না হওয়ায় সুমাইয়া (১৩)  ও  নাজমা আক্তার (১৪)  নামে দুই  জেএসসি পরীক্ষাথী আত্মহত্যা  করেছে । বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

সুমাইয়া মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের জিয়া  রহমানের এবং নাজমা আক্তআর একই উপজেলার খলিসাখালী গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।

আরও পড়ুন :

পুলিশ ও এলাকাবাসীরা্ জানায়, জেলার মহম্দপুরের হরেকৃষ্ণপুর গ্রামে সুমাইয়া ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে এবং খলিসাখালী গ্রামের নাজমা আক্তার বিষপানে আত্মহত্যা করেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি )  তারক নাথ বিশ্বাস জানান, জেএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল আশানারুপ  না হওয়ায়  সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে এবং নাজমা আক্তার  বিষপানে আত্মহত্য করেছে । এব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


ইত্তেফাক/এমআরএম