প্রসিকিউশনের কাছে ‘ইমিউনিটি’ চাইলেন বেঞ্জামিন নেতানিয়াহু

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৩:৪৬

দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেতে ‘পার্লামেন্টারি ইমিউনিটি’ চাইবেন বলে ঘোষণা দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী মার্চে নির্বাচনের আগে বিচার কার্যক্রম পেছাতে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানায় বিবিসি।

গেল বছর নভেম্বর মাসে নেতানিয়াহুর বিপক্ষে তিনটি মামলা করেন দেশটির অ্যাটর্নি জেনারেল। ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তিনটি পৃথক অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়।

অবশ্য এ সকল অভিযোগ অস্বীকার করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট। কিন্তু মামলা আদালতে না গড়াতে চাইলে তাকে পার্লামেন্টের কমপক্ষে অর্ধেক সংসদ সদস্যের সম্মতি প্রয়োজন হবে।

দীর্ঘদিন ধরে দেশটির প্রধান হিসেবে কাজ করে যাওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করা হয়, বিশ্বের স্বনামধন্য ধনী প্রতিষ্ঠানের কাছ থেকে উপহার গ্রহণ করেছেন তিনি। এই উপহার গ্রহণ করে সেই প্রতিষ্ঠানগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়।

এদিকে ইসরাইলের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ‘পার্লামেন্টারি ইমিউনিটি’ চাইবেন বলে ঘোষণা দেন। ‘ইমিউনিটি’ চাইবার জন্য তার হাতে ছিলো আর মাত্র ৪ ঘণ্টা সময়। টেলিভিশনে দেয়া সেই বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ ইসরাইলের জন্য আপনাদের সেবা করার কাজ চালিয়ে যেতে . . . এই আইনের আশ্রয় নিচ্ছি। বিবিসি।

ইত্তেফাক/আরএ