সাগরে পৌঁছানোর আগেই অতলে হারালেন সাবেক এই বিমান বাহিনীর কর্মকর্তা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:৩৫

পরিবার-পরিজন নিয়ে সমুদ্র বিলাসে কক্সবাজার আসছিলেন বিমান বাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. আজিজুল হুদা রানা (৫৮)। গন্তব্যে পৌঁছলেও বাস থেকে জীবিত নামা হয়নি তার। সোমবার (৭ জানুয়ারি) রাতের কোনো এক সময় বাসের সিটেই মৃত্যু বরণ করেন রানা। মঙ্গলবার সকালে কক্সবাজারের কলাতলী এলাকায় পৌঁছে বাসটি। 

জানা গেছে, সোমবার রাতে ঢাকা ধানমন্ডি এলাকা থেকে রানা সপরিবারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন। গাড়িতে সঙ্গে ছিল আরও তিনটি পরিবারের স্বজন। তারা যথারীতি গাড়িতে স্বাভাবিক ছিলেন। সকালে কক্সবাজার কলাতলি মোড়ে গাড়ি থেকে নামতে গিয়ে তাকে ঘুমন্ত ভেবে ডাকতে গেলেই বাসের সিটে অবচেতন ভাবে পাওয়া তাকে। এরপর দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ১৩ দিনের আল্টিমেটামে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ভাঙালেন উপাচার্য

সঙ্গে থাকা আজিজুল হক রানার শ্যালক ছৈয়দ শারাফাত হোসাইন গণমাধ্যমকে বলেন, দুলাভাই (রানা) কুমিল্লায় বিরতির সময় খাবার খেয়েছেন। ধারণা করছি, কক্সবাজার পৌঁছার কিছুক্ষণ আগেই বাসে ঘুমন্ত অবস্থায় তিনি মারা গেছেন। তার মরদেহ রাতেই ঢাকা পৌঁছেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহিন আবদুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। দুপুরেই এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি