গজারিয়ায় ইয়াবাসহ আটক ৩

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০০:০৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিনসহ ৩জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার চরবাউশিয়া বড়কান্দি কাশেম আলী মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : দুই বোনকে ধর্ষণ চেষ্টা, ভুয়া সেনাসদস্য আটক

আটকরা হলেন, চরবাউশিয়া বড়কান্দি এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিন(৩৬), একই এলাকার জর্জ মিয়ার ছেলে মোহাম্মন হোসেন (৩৫) ও উপজেলার ভবেরচর লক্ষীপুরা এলাকার মৃত হালিম সরকারের ছেলে মো: সেলিম সরকার(৩৩)।

গজারিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গোপন সংবাদে একদল পুলিশ চরবাউশিয়া বড়কান্দি কাশেম আলী মিলের পাশে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা পাওয়া যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের কোর্টহাজতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম