গুগলে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ সোনিয়া গান্ধী!

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯

ট্রাম্প, ইমরান খানের পর এবার গুগলে বিভ্রাটের শিকার কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। গুগলে ইংরেজিতে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ লিখে সার্চ দিলেই ভেসে আসছে সোনিয়া গান্ধীর ছবি ও তার উইকিপিডিয়া পেজ। 

জানা যায়, ১৯৬০ সালের মধ্যবর্তী সময়ে কেমব্রিজের এক রেস্তোরাঁ/বারে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন সোনিয়া। সেখানেই তার রাজীব গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল৷ ইন্টারনেটে সার্চ দিলেই এসব তথ্য এখন পেয়ে থাকেন। 

মনে করা হচ্ছে, গুগলের সার্চ অ্যালগোরিদম হয়তো, ইটালিয়ান, বার, গার্ল, ইন্ডিয়া-র কম্বিনেশন থেকেই এমন ফলাফল আশছে।  

বেশ কয়েকদিন আগে সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ভেসে আসতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এজন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। দিতে হয়েছে এর ব্যাখ্যা।

আরো পড়ুন: এবার দেশাত্মবোধক গান কাভার করলেন টুম্পা 

এরপর পাকিস্তান অভিযোগ করে জানায় গুগলে উর্দুতে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এজন্য তারাও গুগলের সিইওকে জেরা করতে চান।

তবে কংগ্রেস নেত্রীর গুগলে এমন ছবি বিভ্রাটে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস, ইয়াহু। 

ইত্তেফাক/এসআর