হোয়াটসঅ্যাপ গ্রুপে জেএনইউ হামলার ৩৭ জন সনাক্ত

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৪:৩৬

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনায় একটি হোয়াটসঅ্যাপ একটি গ্রুপে থাকা ৩৭ জনকে সনাক্ত করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ। জানা যায়, ‘ইউনিটি এগেইনস্ট লেফট’ নামের একটি হোয়াটস্যাপ গ্রুপে থাকা ৬০ জনকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, এখন পর্যন্ত সনাক্ত হওয়া ৩৭ জনের মধ্য থেকে ১০ জন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে না। এখানে হামলা চালানো অধিকাংশ মুখোশধারী বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে এসেছে। তবে শিক্ষার্থীদের সহায়তার তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে সক্ষম হয় এবং পরিকল্পিতভাবে হামলা চালায় যেখানে আহত হয় প্রায় ৩৪ জন।

এখানে সনাক্ত হওয়া ২৭ জনের একজন বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি’র জেএনইউ ইউনিটের সেক্রেটারি মানিশ জাঙ্গিদ। অবশ্য এই হামলার সঙ্গে নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে এই শিক্ষার্থী। তিনি বলেন, আমার ফোন ভেঙ্গে গেছে এবং এই গ্রুপে আমাকে সংযুক্ত করা হয়েছে তা আমি জানতাম না।

এদিকে হামলার পর প্রথমবারের মত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেনে জেএনইউ উপাচার্য এম জগদীশ কুমার। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের হলে থাকা বহিরাগতরা হুমকির কারণ। তারাই বিশ্ববিদ্যালয়ে হামলা হওয়ার জন্য দায়ী।

এদিকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, উপাচার্য মিটিং ডাকলেও তার সঙ্গে ইউনিয়নের কারো সম্পর্ক নেই। সেখানে আরো দাবি করা হয়, উপাচার্য এখন পর্যন্ত আহত কাউকে দেখতে যায়নি। এনডিটিভি।

ইত্তেফাক/আরএ