আটলান্টা জর্জিয়াতে আইয়ুব বাচ্চু স্মরণে চ্যারিটি কনসার্ট ২৯ ডিসেম্বর

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:০৩

আমেরিকার নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যান্ড 'কিউ ফোর' আগামী ২৯ ডিসেম্বর আটলান্টা জর্জিয়াতে কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে চ্যারিটি কনসার্টে অংশ নিতে যাচ্ছে। 

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বাংলাদেশের এই বিশিষ্ট সংগীতশিল্পী অগণিত ভক্তকে ফেলে পরলোক গমন করেন। তাঁকে স্মরণ করে এ পর্যন্ত অনেক কনসার্টের আয়োজন হলেও এই কনসার্টটি একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এই কনসার্টটির টিকিট থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশে দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ এবং বৃদ্ধাশ্রমে ব্যয় করা হবে। রিফ্লেকশন এবং এবি'স এক্সপেরিয়েন্স নামে আটলান্টার আরও দুইটি ব্যান্ড কনসার্টটিতে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সোহেল ও তাঁর দল। 

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজস্ব আঙ্গিকে তার কিছু গান করবে ‘কিউ ফোর’। একটু ভিন্নধারার ব্যান্ড কিউ ফোর মূলত নিজেদের গান করে। পাশ্চাত্যের জনপ্রিয় ব্যান্ড 'টোয়েন্টি ওয়ান পাইলট'-এর আদলে গড়া দুই সদস্যের ব্যান্ড কিউ ফোর নর্থ আমেরিকায় একটি স্বতন্ত্র অবস্থান নিতে সক্ষম হয়েছে। কিউ ফোর ব্যান্ডের দুই সদস্য মিটুল ও ঝান্ডা বাংলা গানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রেখেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় বার্কমার হাই অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টটিতে অংশগ্রহণ করতে আটলান্টার সব প্রবাসীকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আরও পড়ুন: রংপুরের ৬টি আসনে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ইত্তেফাক/এমআই