মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৪৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার এক ছাত্রকে (৯) বলাৎকারের অভিযোগে মাওলানা রবিউল হাসান নামে শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করে ওই শিক্ষার্থীর পরিবার। 

এর আগে গত ৭ জানুয়ারি সিরাজদিখানে পূর্ব রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আটক মাওলানা রবিউল হাসান (২২) ঠাকুরগাঁও জেলার দেওগাও গ্রামের আলী আহমেদের ছেলে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, গত ৭ জানুয়ারি দুপুরে পূর্ব রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার শিক্ষক নিজের থাকার ঘরে ডেকে নেয়। পরে বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়। কিন্তু লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখতে গেলেও তা এলাকায় ছড়িয়ে পড়ে। শিশুটির পরিবার সোমবার দুপুরে থানায় অভিযোগ করলে বিকালে ওই শিক্ষককে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। 

আরও পড়ুন:  হোটেলে থেকে মেডিকেল পরিচালকের লাশ উদ্ধার

সিরাজদিখান থানার এসআই মো. মোতালেব হোসেন জানান, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হতে পারে।


ইত্তেফাক/আরআই